জাতীয়

শেখ হাসিনাকে ব্রুনাই সুলতানের অভিনন্দন

ঢাকা, ১২ জানুয়ারি – পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে ব্রুনাইয়ের সুলতান এ অভিনন্দন জানান।

চিঠিতে হাসানাল বলকিয়াহ বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনিযুক্তির জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, ‘আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে অনেক অগ্রগতি অর্জন করেছে। আমি আপনার সাফল্য কামনা করছি।’

হাসানাল বলকিয়াহ বলেন, নতুন মেয়াদে দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করি এবং আমি নিশ্চিত যে, আগামী বছরগুলোতেও বাংলাদেশের আরও অনেক অর্জনের দিকে আপনার এই নেতৃত্ব অব্যাহত থাকবে।

চল্লিশ বছর আগে ব্রুনাই দারুস সালাম ও বাংলাদেশ মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘ ও উষ্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন ব্রুনাইয়ের সুলতান।

হাজী হাসানাল বলকিয়াহ বলেন, ‘আমি আমাদের দুদেশ ও মানুষের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থে এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিকশিত করার নতুন সুযোগের জন্য অপেক্ষায় আছি।’

প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও সুখ, জনগণের মঙ্গল এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ১২ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language