জাতীয়

২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত

ঢাকা, ০৬ জানুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৩৯৩ জনে পৌঁছেছে। একই সময়ে কারও মৃত্যু না হওয়ায় দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু অপরিবর্তিত রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৬০।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language