জাতীয়

১৪ দলের নেতাদের সঙ্গে সাকিবের মতবিনিময়

মাগুরা, ২৪ ডিসেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে সভা করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের জামরুলতলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জাতীয় পার্টির (জেপি) নেতা এম ফতেহ আলী টিপু, জাসদের সমীর চক্রবর্তী, জেলা ওয়ার্রকার্স পাটির কাজী রানাসহ অন্যান্যরা।

সাকিব আল হাসান বলেন, আমরা একতাবদ্ধ হয়েছি। কীভাবে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে জয় করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে প্রত্যেকে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। নৌকার পক্ষে কাজ করার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছেন। আগামীতে একসঙ্গে থেকে আমরা সব বিষয়ে কাজ করতে পারবো।

সভায় ১৪ দলীয় কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, ‘আমরা ১৪ দলের নেতাকর্মীরা এ বৈঠকে একমত হয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি। এখন থেকে সবাই নৌকার পক্ষে কাজ করবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সব ধরণের সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি এই জেলার দুটি আসেন নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দেব।

এরপর সাকিব পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language