ক্রিকেট
মোহামেডান ছেড়ে নতুন ঠিকানায় সাকিব

ঢাকা, ১৬ ডিসেম্বর – ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দেশসেরা ক্রিকেটার এবং জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন তিনি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে নতুন ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।
এদিন সন্ধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানে শেখ জামাল ক্লাবে উপস্থিত হয়ে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন করেছেন সাকিব। সে সময় নিজেই জানান নতুন চুক্তির কথা।
সবশেষ ডিপিএলের তিনটি মৌসুমে মোহামেডানের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে ২০২১-২২ মৌসুমে মোহামেডান সুপার সিক্সে না উঠাতে লিজেন্ড অব রূপগঞ্জের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। পরের মৌসুমে মোহামেডানের হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন এ অলরাউন্ডার।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩









