জাতীয়

সোমবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা, ১৬ ডিসেম্বর – সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামী সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করা হবে। কর্মসূচি সফল করা জন্য দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

এর আগে একই দাবিতে বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং ৩ দফায় চারদিন হরতাল কর্মসূচি পালন করে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language