সিলেট

সিলেটে কলেজের ছাত্রাবাসের পেছন থেকে লাশ উদ্ধার

সিলেট, ১৩ ডিসেম্বর – সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের পাশের নর্দমা থেকে রনঞ্জিত দাস নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত রনঞ্জিত ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি সরকার নগরীর আখালিয়ার দুসকি এলাকার মৃত বঙ্ক সরকার ছেলে।

জানা গেছে, কলেজের শ্রীকান্ত ছাত্রাবাসের পেছনে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন (পিবিআই) সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন। সেখানে থাকা নর্দমা থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের পাশের নর্দমার পাড়ে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

তিনি জানান, আলাদাভাবে লাশের পা ও মাথা উদ্ধার হলেও দুটি হাত উদ্ধার করা যায়নি এখনও। তবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language