সিলেট

‘ক্রীড়া ক্ষেত্রে মণিপুরীরা সুনামের সাথে অবদান রাখছে’

সিলেট, ০২ ডিসেম্বর – পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরীরা সুনামের সাথে অবদান রাখছে। তাদের ক্রীড়া নৈপুণ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।

শুক্রবার আন্ত:মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ মণিপুরী স্পোটর্স অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

আব্দুল মোমেন বলেন, সিলেটে ৪টি খেলার মাঠ বানানোর পরিকল্পনা সরকার নিয়েছে। ইতোমধ্যে ২টি মাঠের অনুমোদন পাওয়া গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের খেলাধুলার ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ প্রমুখ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language