সিলেট

সিলেটে মিছিল থেকে সড়কে আগুন, পুলিশের ফাঁকা গুলি

সিলেট, ১৫ নভেম্বর – সিলেট নগরের বারুতখানা এলাকায় মশাল মিছিল থেকে সড়কে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মিছিল থেকে তিনজন ও আগুন দেয়ার সময় আরও চারজনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে। তারা চারদিকে, আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language