জয়পুরহাট

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার গ্রেপ্তার

জয়পুরহাট, ১৪ নভেম্বর – জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার বেলাআমলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক।

তিনি বলেন, গত ২৯ অক্টোবরের জয়পুরহাট সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা জানান, সোমবার অবরোধের সমর্থনে মিছিলের কর্মসূচি ছিলো জেলা বিএনপির। মিছিলের যাওয়ার সময় জেলা বিএনপির আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে থানায় হস্তান্তর করেছে । তাঁর বিরুদ্ধে ৪টি নাশকতার মামলা রয়েছে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language