বরিশাল

বরিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বরিশাল, ১২ নভেম্বর – বরিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে।

হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের এই বাসটি রাখা হতো।

এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language