জাতীয়

পিটার হাসের সঙ্গে ফের ফখরুলের বৈঠক

ঢাকা, ১২ অক্টোবর – ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে ফের বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আমেরিকান ক্লাবে দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত এই বৈঠক চলে। বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ডেপুটি কাউন্সেলর আর্তুরো হাইন্স উপস্থিত ছিলেন।

তবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৃহস্পতিবার ফখরুলের বৈঠকের সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন গণমাধ্যমে একটি বিভ্রান্তকর সংবাদ বেরিয়েছে। আজ আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

এদিকে বিএনপি নেতাদের সম্মানে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ অক্টোবর ২০২৩

Back to top button
🌐 Read in Your Language