মিডিয়া

ফিরে এলো বিডিনিউজ

ঢাকা, ০৫ অক্টোবর – দেশের অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অবশেষে চালু হয়েছে। দীর্ঘ ৩৪ দিন পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সংবাদমাধ্যমটিতে প্রবেশ করা যাচ্ছে।

এত দিন কেন নিউজ সাইটটি বন্ধ ছিল, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি কর্তৃপক্ষ। আজ চালু হওয়ার পর সাইটটির ওপরের অংশে ফিরে আসার একটি বার্তা প্রকাশ করা হয়।

ওই বার্তায় বলা হয়, ‘অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে বিডিনিউজ সাইটটি বন্ধ হয়েছে যায়। তখন থেকেই পাঠকরা বিডিনিউজের বাংলা ও ইংরেজি ভার্সনেই প্রবেশ করতে পারছিলেন না।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language