সিলেট

সিলেটে ছাত্রলীগের ১২ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

সিলেট, ২০ আগস্ট – দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট ছাত্রলীগের ১২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে ৩ উপজেলায় ১২ জনকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল। তন্মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৩জন, গোলাপগঞ্জ উপজেলায় ২জন, গোলাপগঞ্জ পৌরসভায় ১জন ও কানাইঘাট উপজেলায় ৬জন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন – গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগর, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমাদ তারেক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার আহমেদ, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক মুর্শেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি এহসান আহমদ।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২০ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language