গবেষণা

বার্ধক্য ঠেকানোর ওষুধ আবিষ্কারের দাবি করলেন গবেষকরা

মানুষের বার্ধক্য ঠেকাতে পারে এমন ওষুধ আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ওষুধটিকে ‘ফাউন্টেন অব ইয়ুথ’ নামে আখ্যা দিয়েছেন তারা। যা সেবনের ফলে বয়স্ক মানুষকে একেবারে তরুণদের মতো দেখা যাবে। খবর- নিউইয়র্ক টাইমস

গত ১২ জুলাই বয়সবিষয়ক এজিং জার্নালে ‘কেমিক্যালি ইনডিউসড রিপ্রোগ্রামিং টু রিভার্স সেলুলার এজিং’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এই গবেষণার ফল নিয়ে চলতি সপ্তাহে একাধিক টুইট করেছেন হার্ভার্ডের গবেষক ডেভিড সিনক্লেয়ার।

সিনক্লেয়ার বলেছেন, আমরা পূর্বে দেখিয়েছি যে, ভ্রূণের জিন চালু করতে জিন থেরাপি ব্যবহার করে বয়সের পরিবর্তন করা সম্ভব।এখন আমরা দেখিয়েছি যে, সেটি রাসায়নিক ককটেল দিয়ে করা সম্ভব। সাশ্রয়ী মূল্যে মানুষের শরীরের পুনর্জীবন লাভের আরেকটি পদক্ষেপ এটি। টুইটারের ১৭টি থ্রেডে গবেষণায় পাওয়া ফলের ব্যাপারে ব্যাখ্যা করেছেন তিনি। যা এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখের বেশি মানুষ দেখেছেন।

হার্ভার্ডের এই গবেষকরা ছয়টি ‘রাসায়নিক ককটেল’ আবিষ্কার করেছেন। যা গত কয়েক বছর ধরে মানুষ ও ইঁদুরের ত্বকের কোষকে বুড়িয়ে যাওয়া থেকে সতেজ করে তুলেছে।

প্রত্যেকটি ‘রাসায়নিক ককটেলে’ পাঁচ থেকে সাতটি এজেন্ট রয়েছে। এর মধ্যে অনেকগুলো এজেন্ট মানুষের অন্যান্য শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসার জন্য পরিচিত।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language