এশিয়া

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৯

কাবুল, ২০ ডিসেম্বর- আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এক সংসদ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন আফগান সরকারের এক কর্মকর্তা।

রোববার (২০ ডিসেম্বর) এক পার্লামেন্ট সদস্য গাড়িবহর নিয়ে বাইপাস অতিক্রম করার সময় হঠাৎ গাড়িবোমা বিস্ফোরিত হয়।

এসময় দুইটি গাড়িতে আগুন ধরে যায়। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : ‘জনগণের ইচ্ছার বিজয়’-চূড়ান্ত বিজয় ঘোষণার পর বাইডেন

এর আগে, শনিবার দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী বোমা হামলায় শিশুসহ ১৫ জন নিহত হন। আহত হয়েছিলেন আরও ২০ জন।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২০ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language