ময়মনসিংহ

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনিসংহ, ২৫ জুন – ময়মনিসংহের বাগমারায় ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

রোববার (২৫ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল ট্রেনটি। কোরবানির গরু বোঝাই ট্রেনটি প্রথমে রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্যাটল ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে। তবে কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language