সন্তান কোলে নিয়ে ‘বেবি বাম্পের’ ছবি পোস্ট কোয়েলের

কলকাতা, ১৪ ডিসেম্বর- মহামারি করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই মা হয়েছেন কোয়েল মল্লিক। ‘মাতৃত্ব’ সব মায়ের জন্যই একটা আলাদা অনুভূতি। অভিনেত্রী কোয়েল মল্লিকও তার ব্যতিক্রম নন। সন্তান জন্মের ৭ মাস পর সেই ছেলেকে কোলে নিয়ে অন্তঃসত্ত্বা থাকাকালের কিছু স্মৃতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিগুলো পোস্ট করে কোয়েল লিখেছেন, ‘এই বছরের শুরু…নিউ নর্মাল শুরু হওয়ার আগে… যখন আমি অত্যন্ত আনন্দিত হয়ে উঠছিলাম সন্তানের অপেক্ষায় !!!!!’
করোনাকালে বেশির ভাগ মানুষের সময়ই দুশ্চিন্তা মধ্যে কেটেছে। তবে কোয়েল তখন মা হওয়ার খুশিতেই ডুবে ছিলেন। যদিও পরবর্তী সময় কোয়েল-নিসপাল সিংসহ রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক, চারজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন।
গত ৫ মে কোয়েল মল্লিক ও নিসপাল সিং-এর পরিবারে আসে তাদের সন্তান। ছেলের প্রথম ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুন : অভিনেত্রীর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, অডিও ফাঁস!
কোয়েল প্রায়ই তার ভক্তদের সঙ্গে ছেলে কবীরের কিছু ছবি শেয়ার করেন। আর নিমেষে তা ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতি কোয়েল-নিসপালের ছেলে কবীর বেশ জনপ্রিয়।
আডি/ ১৪ ডিসেম্বর









