সাহিত্য সংবাদ
সমরেশ মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ০৯ মে – প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘদিন রোগভোগের পর সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮১ বছর বয়সী এই কালজয়ী কথাসাহিত্যিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গয়েরকাটায় জন্ম নেন সমরেশ মজুমদারের। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি। ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কার লাভ করেন তিনি।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৯ মে ২০২৩









