জয়পুরহাট

জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯

জয়পুরহাট, ২৮ এপ্রিল – জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার গতনশহর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২৯ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঈদের ছুটি শেষে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যাত্রী নিয়ে ‘আনাস পরিবহন’ নামের বাসটি ঢাকা যাচ্ছিল। জয়পুরহাটের গতনশহর এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে ২৯ যাত্রী আহত হয়। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language