ফুটবল

ভুটানকে ৮-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

ঢাকা, ২০ মার্চ – ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্য দিয়ে দুই চাওয়া পূর্ণ হল বাংলাদেশের।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভাল সূচনা। আর সাথে শক্তিশালী রাশিয়ার মুখোমুখি হওয়ার আগে পাওয়া গেল বাড়তি আত্মবিশ্বাস। গোলাম রব্বানী ছোটনের দল নিজেদের নিয়েছে আরও ঝালিয়ে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সোমবার ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে চার গোল করা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় আরও চার বার।
রাউন্ড রবিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার রাশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২০ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language