টলিউড

বিয়ে সারলেন দুর্নিবার-মোহর, শুভদৃষ্টি থেকে অতিথি আপ্যায়ন, সবের দায়িত্বে প্রসেনজিৎ

কলকাতা, ১০ মার্চ – কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে বিয়ে করলেন গায়ক দুর্নিবার সাহা। আর নিজে দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দিলেন নায়ক প্রসেনজিৎ৷

আনন্দবাজারের খবরে বলা হয়, প্রায় এক বছর প্রেম পর্বের পর সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার-মোহর। পরনে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, গলায় গোলাপের মালা পরে বিয়ের আসরে হাজির ছিলেন নতুন বর। আর মোহরের পরনে ছিল লাল বেনারসী। সঙ্গে মানানসই সোনার গয়না।

বিয়ের আয়োজনেও ছিল এলাহি খাওয়াদাওয়া। মালাই কবাব, ফুচকা থেকে মাছের হরেক রকম পদ, পনির, খাসির মাংসের সঙ্গে হরেক রকমের মিষ্টি।

এদিকে বিয়ের অতিথি আপ্যায়ন থেকে বিয়ের খুঁটিনাটি প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে প্রসেনজিৎকে। আর মোহর তার খুবই কাছের। তাই প্রতিটা মুহূর্তেই পাশে থাকলেন জনপ্রিয় এ নায়ক।

মোহর আর দুর্নিবারের প্রেম নিয়ে কম বিতর্ক হয়নি। প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে গায়কের বিচ্ছেদ প্রসঙ্গে অনেকে অনেক কথাই বলেছিলেন। তবে সেই সব এখন অতীত। মোহরকে নিয়ে আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুর্নিবার।

আইএ/ ১০ মার্চ ২০২৩

Back to top button
🌐 Read in Your Language