কক্সবাজার

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত‍্যা

কক্সবাজার, ০৭ মার্চ – কক্সবাজারের উখিয়ায় নুর হাবিব প্রকাশ ডা: ওয়াক্কাস (৪৫) নামের এক রোহিঙ্গা নেতাকে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীদল রোহিঙ্গা নেতা নূর হাবি প্রকাশ ডাঃ ওয়াক্কাসকে ব্লক-সি/৩র মৌলভী ইয়াছিন শেডের সামনে গুলির পর কুপিয়ে হত্যা করে।

পরে স্থানীয় রোহিঙ্গারা ‘আইওএম’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language