জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

জয়পুরহাট, ১৩ ফেব্রুয়ারি – জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ক্ষেতলালের মালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ জানায়, সকালে জয়পুরহাট থেকে ছেড়ে আসা ট্রাকটি ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় পৌঁছালে, বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রাজিবুল হাসান জানান, এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language