ঢালিউড

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘রূপসা নদীর বাঁকে’

ঢাকা, ০১ ডিসেম্বর- বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে নির্মিত হয়েছে যাকে রাজাকাররা ১৯৭১-এ হত্যা করেছিলো। এটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত।

‘রূপসা নদীর বাঁকে’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর থেকে এর প্রদর্শনী শুরু হবে।

২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’তে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি।

আডি/ ০১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language