ফুটবল

পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব মার্তিনেস

লিসবন, ০৯ জানুয়ারি – কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে পর্তুগালের কোচ হতে পারেন সাবেক বেলজিয়ান কোচ রবের্তো মার্তিনেস। এবার সেটিই সত্য হলো।

ব্রুনো ফের্নান্দেস-ক্রিস্টিয়ানো রোনালদোদের দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ এই কোচ।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। এছাড়া মার্তিনেসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াটা পর্তুগাল জাতীয় দলের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেন তিনি।

২০১৬ সালে বেলজিয়ামের দায়িত্ব নেন মার্তিনেস। এবারের কাতার বিশ্বকাপে ভরাডুবির পর দল থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। তবে তার অধীনে থেকে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল বেলজিয়াম। এমনকি ২০১৮ বিশ্বকাপে তৃতীয়স্থান লাভ করে দেশটি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৯ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language