মডেলিং

১০ কোটি ডলার দিলেও আর হিজাব ছাড়বেন না আমেরিকান মডেল

আবু জাফর

ওয়াশিংটন, ২৮ নভেম্বর- সোমালিয়া বংশোদ্ভূত আমেরিকান মডেল তারকা হালিমা আদেন ফ্যাশন শো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফ্যাশন শো ইন্ডাস্ট্রি তাকে ধর্মীয় বিশ্বাস পরিহার করে চলতে বাধ্য করছিল বলে জানান তিনি। ইনস্ট্রাগ্রামের একাধিক পোস্টে ২৩ বছর বয়সী আদেন তুলে ধরেন, চাকরি কীভাবে পেশাগত পরিচয় থেকে তাকে দূরে সরিয়ে দেয়।

তিনি জানান, করোনা মহামারিকালে একজন মুসলিম নারী হিসেবে তাঁর মূল্য কতটুকু, তা নিয়ে ভাবার সুযোগ হয়েছে। আদেন বলেন, ‘অবশেষে আমি উপলব্ধি করি যে ব্যক্তিগতভাবে আমার হিজাব পরিধানে ত্রুটি ছিল।

তিনি আরও বলেন, ‘সমাজে হিজাব পরিধান করে চলাচল করা সত্যিই একটি কঠিন কাজ।’ মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ করা নিয়ে আদেন জানান, সুযোগের চেয়েও বেশি গ্রহণ করি যা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়।’

একজন কৃষ্ণাঙ্গ মুসলিম নারী হিসেবে ইন্ডাস্ট্রিতে সফল হলেও নানা রকম চাপ অনুভব করেন তিনি। তাছাড়া ফটোশুটের সময়ের অস্বস্তিবোধও পীড়া দেয় তাকে।

আদেন আরও বলেন, ‘আমাকে ১০ বিলিয়ন ডলার দেওয়া হলেও আমি হিজাব নিয়ে কোনো আপোষের ঝুঁকি গ্রহণ করব না। আমাকে আগের মতো হিজাব নিয়ে কোনো ছাড় দেব না।’

উল্লেখ্য হালিমা আদেনের জন্ম ১৯৯৭ সালের ১৯ সেপ্টেম্বর। তিনি যুক্তরাস্ট্রের মিস মিনেসোটায় হিজাব পরা প্রথম নারী। ওই প্রতিযোগিতায় তিনি সেমিফানালিস্ট ছিলেন। ওই প্রতিযোগিতার মাধ্যমেই তিনি যুক্তরাষ্ট্রজুড়ে পরিচিতি পান, আইএমজি মডেলসে সই করেন।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language