শরীর চর্চা

জিমে ব্যায়ামের সময় যে ভুলগুলো বেশিরভাগ মানুষ করে থাকেন

ওজন কমানো, শারীরিক গঠন উন্নত এবং বডিবিল্ডিঙের জন্য অনেকেই জিমে গিয়ে ব্যায়াম করে থাকেন। জিমে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শারীরিক গঠন উন্নত এবং ওজন কমানো সম্ভব হয়। কিন্তু যদি আপনি জিমে গিয়ে ব্যায়ামের সময় কিছু ভুল কাজ করেন তবে আপনার সকল পরিশ্রমই বৃথা যাবে। আপনার শারীরিক গঠনে পরিবর্তন তো আসবেই না বরং আপনি অসুস্থও হয়ে পড়তে পারেন। অনেকেই জিমে গিয়ে ব্যায়ামের ক্ষেত্রে কিছু ভুল কাজ করে থাকেন যা একেবারেই করা উচিৎ নয়। এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।

অনিয়মিত ব্যায়াম করা
অনেকেই বন্ধুবান্ধবের সাথে কিংবা কারো অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে জিমে ভর্তি হন ঠিকই, কিন্তু কিছু দিনের মধ্যেই উৎসাহে ভাটা পড়ে আসে। আবার জিমে বন্ধুবান্ধব বেশি হয়ে গেলে আড্ডার মাঝে ব্যায়ামের কথা ভুলে গিয়ে অনেকেই আড্ডায় ব্যায়ামের কথা ভুলেই যান। এই কাজটি করতে যাবেন না। জিমের ট্রেইনার যেভাবে বলেন ঠিক সেভাবে নিয়মিত ব্যায়াম করে যাবেন। তা না হলে কোনো ফলাফল পাবেন না।

ক্যালোরি ক্ষয়ের ভুল হিসাব করা
জিমে অনেক মেশিনে ওয়ার্ক আউট করলে আপনার কতোটা ক্যালোরি ক্ষয় হলো তা দেখিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে অনেকেই ভুল করেন। কারণ মেশিন সব সময় সঠিক হিসাব দেখাতে পারে না। এভাবে দিনে যতোটা ক্যালোরি ক্ষয় আপনার করার কথা তা সঠিক পরিমাণে হয় না।

আডি/ ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language