রংপুর

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদককে বহিষ্কার

রংপুর, ২৪ ডিসেম্বর – রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ার অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন। তাকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্বাচন থেকে সরে আসার জন্য বারবার বলার পরেও নির্বাচনে অংশ নেওয়ায় এবং মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে না আসায় যুবদল থেকে বহিষ্কার করা হয়। এ সংক্রান্ত নির্দেশনামা শুক্রবার জারি করা হয়।

এ ব্যাপারে যুবদল নেতা লিটন পারভেজের সঙ্গে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language