বলিউড

ব্রেস্টফিডিংয়ের ছবিটি কি আলিয়ার?

মুম্বাই, ২১ ডিসেম্বর – মাথায় টিকলি, কানে দুল, গলায় নেকলেস। পরনে লাল রঙের শাড়ি। শিশুকন্যাকে কোলে নিয়ে ব্রেস্টফিডিং করাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার চোখে-মুখে বাধভাঙা হাসি। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়েপড়া একটি ছবিতে এমন লুকে দেখা যায় আলিয়া ভাট।

গত মাসের শুরুতে কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। এখনো মেয়ে রাহার ছবি প্রকাশ করেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কিন্তু নেটিজেনদের একাংশ এই ছবিকে ভুয়া বলে দাবি করেন।

ছবির ওই নারী আলিয়া ভাট কিনা তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। তাতে বলা হয়েছে, নেটদুনিয়ায় ছড়িয়েপড়া ছবির নারী আলিয়া ভাট নন। এটি আলিয়া ভাটের ব্রেস্টফিডিংয়ের ছবি নয়। বরং ফটোশপের মাধ্যমে আলিয়ার অন্য একটি ছবি থেকে মুখমণ্ডল কেটে এনে জুড়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি এই ছবির অরজিন্যাল একটি কপি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, অন্য এক নারী তার সন্তানকে দুধ পান করাচ্ছেন। আর ছবিতে আলিয়ার মুখ জুড়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি আলিয়া কিংবা রণবীর কাপুর।

গত ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে। কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর। এসময় উপস্থিত সকলের চোখের পাতা আনন্দ অশ্রুতে ভিজে গিয়েছিল।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া।

এম ইউ/২১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language