হলিউড

অকাল গর্ভপাতের অসহনীয় দুঃখ বয়ে বেড়াচ্ছেন মেগান

অকালে গর্ভপাতের যে অসহনীয় দুঃখ, সেটা নীরবে সইতে হয়েছে বলে জানিয়েছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

নিউইয়র্ক টাইমসে নিজের লেখা একটি মতামতে তিনি জানান, জুলাইয়ে তার জীবনেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে। দ্বিতীয়বার সন্তান-সম্ভাবা হয়েছিলেন তিনি।

তিনি তার লেখায় এ অসহনীয় অনুভূতি তুলে ধরে লিখেছেন, আমি জানতাম, আমার প্রথম সন্তানকে যেমন আঁকড়ে ধরেছি, তেমনি আমি আমার দ্বিতীয় সন্তানকে হারাতে চলেছি।

মেগান লিখেছেন, ২০২০ সাল আমাদের প্রত্যেককে হারানোর বেদনা ছুঁয়ে গেছে। এ বছরের জুলাই মাসের এক সকালে তিনি ব্যাপক খিঁচুনি অনুভব করেন। কয়েক ঘণ্টা পরই হাসপাতালের বিছানায় শুয়ে তার স্বামীর হৃদয় ভেঙে যেতে দেখেন।

মেগান বলেন, প্রিন্স হ্যারি ওই সময় আমারই ছিঁড়ে যাওয়া একটি টুকরা ধরে ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৬ মে প্রথম সন্তান জন্ম নেয় মেগান ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির। তারা সন্তানের নাম রেখেছেন আর্চি।

এ বছরের জানুয়ারিতে রাজপরিবার ও গণমাধ্যমের দৃষ্টির আড়ালে গিয়ে ক্যালিফোর্নিয়ায় জীবনযাপন শুরু করেছেন মেগান ও হ্যারি।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language