আইন-আদালত

দুর্নীতি মামলায় হাজী সেলিমের জামিন

ঢাকা, ০৬ ডিসেম্বর – দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন হাজী সেলিমের আইনজীবী অ্যাডভোকেট এম সাঈদ আহমেদ রাজা।

তিনি বলেন, আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language