পটুয়াখালী

পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার

মো. মনির হোসেন বাদল

পটুয়াখালী, ২৫ নভেম্বর- পটুয়াখালীতে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে এক বছরের কারাদণ্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিন ক্লিনিক মালিককে অর্থদণ্ড দিয়েছেন র‌্যাব-৮ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কলাপাড়া পৌর শহরের হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালায় র‌্যাব।

এসময় জননী প্যাথলজি মোহাম্মদ শরীফ জামাল এবং সাউথ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার পরিচয়ে আবুল হাসনাত ও মোহাম্মদ শহীদুল হককে গ্রেফতারের পর এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া বৈধ কাগজপত্র না পাওয়ায় দুই মালিককে এক লাখ টাকা করে দুই লাখ এবং অন্য একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language