ফুটবল

প্রথমার্ধে ব্রাজিলকে আটকে দিলো সুইজারল্যান্ড

দোহা, ২৮ নভেম্বর – একের পর এক আক্রমণ করেও সুইজারল্যান্ডের বিপক্ষে গোল বের করতে পারলো না ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের গোলশূন্যই রাখতে পারলো সুইসরা।

আজ স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের দেশ সুইজারল্যান্ড। বিশ্বকাপে ইউরোপের দেশটির বিপক্ষে কোনো জয় নেই সেলেসাওদের। এই ম্যাচে আবার ব্রাজিলকে মাঠে নামতে হয়েছে নেইমার এবং ডিফেন্ডার দানিলোকে ছাড়াই।

নেইমারহীন ব্রাজিল একের পর এক আক্রমণ করেও ফিনিশিং টাচটি দিতে পারেনি। যার ফলে গোলও পেলো না তারা।

১৩তম মিনিটে পাকুয়েতার ক্রস থেকে বল পেয়ে গিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু তিনি একজন কাটিয়ে বক্সের মধ্যে বল ভিনিসিয়ুসকে দিলে তার আগেই ক্লিয়ার করে দেন সুইজারল্যান্ডের এক ডিফেন্ডার। এর কিছুক্ষণ পরই আরও একবার বল পেয়েছিলেন রিচার্লিসন। কিন্তু বক্সের মধ্যে বলটিকে নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন।

১৬তম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় সুইজারল্যান্ড। কিন্তু ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি তারা। ১৯তম মিনিটে বাম পাশ থেকে দুর্দান্ত ক্রস দেন পাকুয়েতা। কিন্তু রিচার্লিসন সেখানে পায়ে বল লাগাতে ব্যর্থ হন এবং নিশ্চিত গোল বঞ্চিত হলো ব্রাজিল।

২৭ তম মিনিটে ডান পাশ থেকে অসাধারণ একটি ক্রস করেছিলেন রাফিনহা। বাম পাশে ভিনিসিয়ুস গোলের অসাধারণ এক সুযোগ পেয়েছিলেন। সামনে শুধু ছিল সুইজারল্যান্ডের গোলরক্ষক। কিন্তু ভিনিসিয়ুসের শটটি ছিল দুর্বল এবং সুইজল্যান্ড গোলরক্ষক দারুণ ক্ষিপ্রতায় নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন।

৩১তম মিনিটে বক্সের সামনে থেকে বাম পায়ের শট নেন ব্রাজিলের এক খেলোয়াড়। কিন্তু গোলরক্ষকের হাতে সরাসরি বল। গোল থেকে দলকে রক্ষা করেন সুইস গোলরক্ষক।

৩৭তম মিনিটে বক্সের সামনে থেকে গোললক্ষ্যে শট করেছিলেন মার্কুইনহোস। কিন্তু সুইস ডিফেন্ডাররা কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ৩৮তম মিনিটে গোলরক্ষকের কারণে রক্ষা পায় সুইজারল্যান্ড।

৩৯তম মিনিটে গোলের দারুণ এক সুযোগ পেয়েছিলো সুইজারল্যান্ড। বক্সের মধ্যে ভার্গাস বল পেয়েও কাজে লাগাতে পারেননি। অ্যালিসন ঝাঁপিয়ে পড়ে বল ধরে ফেলেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৮ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language