বলিউড

অবশেষে মেয়ের নাম জানালেন আলিয়া

মুম্বাই, ২৫ নভেম্বর – গত ৬ নভেম্বর মা হয়েছেন আলিয়া ভাট। আলিয়া–রণবীর দম্পতির কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। কাপুর পরিবারের এই নতুন সদস্যের নাম কি রাখা হলো, কে রাখছেন নাম? কৌতুহল ছিল অনেকের মধ্যেই। অবশেষে আলিয়া-রণবীরের কন্যার নাম জানা গেল।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আলিয়া। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে কন্যা। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।

তাদের মেয়ের নাম প্রকাশ করা হয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সিতে। কারণটা বার্সেলোনার ভক্ত রণবীর, প্রিয় খেলোয়ার লিওনেল মেসি।

রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। এই নামটি রেখেছেন অভিনেত্রী তথা রণবীরের মা নীতু কাপুর। মেয়ের নাম প্রকাশ করে এ কথা জানিয়েছেন আলিয়া। একই সঙ্গে রাহার নামের যে সুন্দর অর্থ রয়েছে, তা-ও তুলে ধরেছেন অভিনেত্রী।

আলিয়া লেখেন, রাহা নামের অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে। রাহা শব্দের আসল অর্থ স্বর্গের রাস্তা। সোয়াহিলি ভাষায় খুশি। সংস্কৃততে রাহা একটি গোষ্ঠী। বাংলায় বিশ্রাম, আরাম, স্বস্তি, মনের শান্তি। এ ছাড়া রাহা অর্থ সুখ, স্বাধীনতা ও আনন্দও বোঝায়।

গত এপ্রিলে সাতপাঁকে বাধা পড়েন রণবীর-আলিয়া। বিয়ের বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভকামনার হিড়িক লেগেছিল অন্তর্জালে।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

রণবীর-আলিয়াকে সবশেষ অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা গেছে, যেটি মুক্তি পায় ৯ সেপ্টেম্বর, ২০২২।

এম ইউ/২৫ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language