নেত্রকোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোরতার নির্দেশ জেলা প্রশাসকের

নেত্রকোনা, ২৪ নভেম্বর- সর্ব সাধারণের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে নেত্রকোনায় কঠোর হওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সোমবার (২৩ নভেম্বর) নিজ কার্যালয়ে এ বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার থেকে এ ব্যাপারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলেও সভায় নিশ্চিত করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বাস্থ্য অধিদফতর, জনস্বাস্থ্য বিভাগ, স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়াল ব্যবস্থাপনায় ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, জেলার সব স্থানে জনসমাগম হবে এমন সব অনুষ্ঠান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহযোগিতায় প্রতি উপজেলায় ২ হাজার করে সাবান বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৪ নভেম্বর









