বলিউড

জিম করতে গিয়ে ভারতের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

মুম্বাই, ১১ নভেম্বর – জিম করতে গিয়ে মারা গেলেন ভারতীয় টিভি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী।। শুক্রবার দুপুরে মুম্বাইতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৬ বছর ।

হিন্দুস্তান টাইমসের খবর, ব্যায়াম করার সময় অসুস্থ বোধ করলে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেওয়া হয়। ৪৫ মিনিট ধরে চিকিৎসকদের তাকে বাঁচানের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হোন। ধারণা করা হচ্ছে ব্যায়াম করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

সিদ্ধান্তের বন্ধু জয় ভানুশালী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার মৃত্যুর খবর জানিয়ে লিখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে!’

উল্লেখ্য, দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সিদ্ধান্ত। হিন্দি ভাষার ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা।

আইএ/ ১১ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language