ইসলাম

হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা কী করতে পারি?

মুফতি ইমরানুল বারী সিরাজী

প্রশ্ন: রবিউল আউয়াল মাস উপলক্ষে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে মুসলিম ধর্মাবলম্বীরা কী করতে পারি?

উত্তর: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এত দরদ ও প্রেম ছিল যে, উম্মতের চিন্তায় নিজের সব সুখ-দুঃখের কথা তিনি ভুলে গেছেন। উম্মতের কথা চিন্তা করে নিজের আরাম-আয়েশ ত্যাগ করেছেন, সব চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়েছেন। আমাদের প্রতি রসুলের এই ভালোবাসার বদলা আমাদের জীবন দিয়েও আমরা আদায় করতে পারবো না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চেয়ে বেশি ভালবাসতে হবে। হাদিস শরিফে এসেছে, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হবো তার পিতা-মাতা এবং সন্তানাদি থেকে, এমন কি সমস্ত মানুষ থেকে।

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হবে নবীর সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করার সাধনা করা, ইবাদত-বন্দেগীর পাবন্দি করা, নবীর মর্যাদায় বেশি বেশি দরুদ পড়া, পোশাক-পরিচ্ছদে নবীর সাদৃশ্য অবলম্বন করা ও চারিত্রিক উৎকর্ষে নবীজি (সা.)-এর আদর্শ লালন করা। এগুলো ভালোভাবে পালন করলেই হবে নবী (সা.)-এর প্রতি প্রকৃত প্রেম ও মহব্বত। নবীর প্রতি প্রেম ও ভালোবাসা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরিফে বলেছেন, “হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহকে যদি ভালবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো মাফ করে দিবেন।

তথ্যসূত্র: সুরা আল ইমরান, আয়াত নং-৩, বোখারি শরিফ, হাদিস নং-১৫, মুসলিম শরিফ, হাদিস নং-৪৪, কিতাবুল নাওয়াজেল: খণ্ড-১, পৃষ্ঠা -৫১০।

আইএ


Back to top button
🌐 Read in Your Language