সংগীত

প্রকাশ হলো আসিফ আকবরের নতুন গান

ঢাকা, ২৭ সেপ্টেম্বর – নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘মন ফোঁড়ন’ শিরোনামে এ গানের কথা লিখেছেন পলিন কাউসার। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান। এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

মূল চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদুর রহমান শুভ ও মুন।
মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন গীতিকার পলিন কাউসার। তিনি বলেন, ‘‘আমার সব গানের ভেতরই ভিজুয়াল ইনডিপেনডেন্স রেখে লিরিক ও টিউন প্ল্যান করি। কারণ আমার গানের স্ক্রিনপ্লে আর ভিজুয়াল ডিরেকশন আমিই দিই। ‘মন ফোঁড়ন’ সেই সেন্সে তেমনই একটি টাইটেল। আসিফ ভাইয়ের গায়কি নিয়ে কোনো কথা বলবার ধৃষ্টতা নেই। বরাবরই গানে তিনি অসাধারণ। গান, সুর আর চিত্রনাট্যের সঙ্গে গল্প খুঁজতে গেলে একে রিলেট করা যাবে না। ’’

সম্প্রতি প্রযোজনাপ্রতিষ্ঠান ছবিঘরের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলসহ বেশ কিছু ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে গানটি।

আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language