পঞ্চগড়

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৩

পঞ্চগড়, ২৫ সেপ্টেম্বর – পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১৫০ জন যাত্রী উপজেলার বড়শশী ইউনিয়নের বজ্রেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে করতোয়া নদীর ওই স্থানে এলে নৌকাটি ডুবে যায়। তবে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় প্রথমে নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন।

এ ঘটনায় অন্তত আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আর আরও ৮ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language