বলিউড

মুড স্যুইং : মাঝরাতে হঠাৎ কি খেতে ইচ্ছে হলো আলিয়ার

মুম্বাই, ১৮ সেপ্টেম্বর – মাত্র কিছু দিনের অপেক্ষা। আসতে চলেছে রণবীর কাপুর, আলিয়া ভাটের সন্তান। দুই বাড়িতেই এখন সাজ সাজ রব। আপাতত আলিয়ার সাধের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তার দুই মা, নীতু কাপুর এবং সোনি রাজদান। দুই বাড়িতে সবাই এখন হবু মাকে নিয়েই ব্যস্ত।

অন্তঃসত্ত্বা অবস্থায় নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় হবু মাকে। ঘন ঘন ‘মুড স্যুইং’, নানা ধরনের খাবার খাওয়ার ইচ্ছা হতেই থাকে। আলিয়ার ক্ষেত্রেও তার অন্যথা হলো না। মাঝরাতে বায়না ধরলেন নায়িকা। ভালো পিজ্জা কোথায় মিলবে- শুরু করলেন খোঁজ। এমনিতে সারা বছর কঠিন ডায়েটের মধ্যে থাকতে হয় তাদের। কিন্তু এখন তো ভালোমন্দ খাবারই সময়।

পরে পিজ্জা খেয়েছিলেন কি-না আলিয়া, তা জানা যায়নি। রণবীর পিজ্জার ব্যবস্থা করেছিলেন কি-না, সেই উত্তরও মেলেনি।

তবে ছবির প্রচারের পর এই মুহূর্তে মাতৃত্বযাপনের প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। আগামী মাসেই হবে তার সাধের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে কারিনা কাপুর থেকে শ্বেতা বচ্চন- উপস্থিত থাকবেন বলিউডের অনেকেই।

আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language