বলিউড

সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার টিজার প্রকাশ

মুম্বাই, ০৫ সেপ্টেম্বর – বেশ নামিদামি কিছু তারকা আর লম্বা চুল নিয়ে নতুন সিনেমায় হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আজ দুপুরে (৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর টিজার প্রকাশ করেছেন এই মেগাস্টার।

টিজারে তাকে বড় চুলে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। টিজারটিতে শুধু তাকেই দেখানো হয়েছে।

অন্য কোনো পার্শ্ব অভিনেতাকে দেখানো হয়নি। মুক্তির কোনো তারিখও উল্লেখ করা হয়নি। তবে টিজারটি প্রকাশ হওয়া মাত্রই ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
‘এসকেএফ’ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ভেংকটেশ, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিলসহ আরো অনেকেই অভিনয় করেছেন বলে জানা গেছে।

আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language