বলিউড

১৯ কোটির বেশি টাকা খরচ করে ৮ একর জমি কিনলেন বিরাট-অনুষ্কা

মুম্বাই, ০৫ সেপ্টেম্বর – ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নানা কারণে মাঝেমধ্যে খবরের শিরোণামে এই জুটির নাম উঠে আসে। সম্প্রতি আবারও এই তারকা জুটি আলোচিত হচ্ছেন খামারবাড়ি কেনার কারণে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বাইয়ের আলিবাগে ৮ একর জমি কিনেছেন বিরাট-আনুশকা। সেই জমিতে রয়েছে একটি খামারবাড়ি যেটার দাম ১৯ কোটি ২৪ লাখ ৫০ হাজার রুপি। এ জন্য অবশ্য দুজনেই সরকারি কোষাগারে ১ কোটি ১৫ লাখ রুপি জমা দিয়েছেন। ছয় মাস আগে দুজনেই এই জমি দেখতে গিয়েছিলেন।

এর আগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি মুম্বাইয়ের জুহুতে ‘গৌরি কুঞ্জ’ নামের একটি বাংলা কিনেছেন এবং সেই জায়গায় রেস্তোরাঁ খোলার প্রস্তুতি নিচ্ছেন।

বিরাট কোহলি বর্তমানে দুবাইয়ে ‘এশিয়া কাপ ‘ খেলায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে আনুশকা শর্মা বর্তমানে ঝুলন গোস্বামীর বায়োপিক, ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় কাজ করছেন।

আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language