সিলেট

সিলেটে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

সিলেট, ১৭ নভেম্বর- সিলেটে কুমারগাঁও এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সময়ের সাথে সাথে আগুনের মাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করছে।

আগুন নেভাতে আশেপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও খবর দেয়া হয়েছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language