উত্তর আমেরিকা

ভ্যাকসিন না দিলে ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী

ওয়াশিংটন, ১৬ নভেম্বর- ২০২১ সালের এপ্রিলের মধ্যেই সব মার্কিনিদের জন্য করোনার ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ডু কুমো ভ্যাকসিন ব্যবহারের নিশ্চয়তা না দেয়া পর্যন্ত নিউইয়র্কবাসী টিকা পাবেন না বলে জানান তিনি। ট্রাম্পের এমন বক্তব্যে চটেছেন অ্যান্ডু কুমো। ভ্যাকসিন অনুমোদনের পর তা সমানভাবে সরবরাহ করা না হলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর।

করোনার ভ্যাকসিনের পাশাপাশি অন্যান্য ভ্যাকসিন জরুরি প্রয়োজনে মজুদের জন্য প্রতিষেধক উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে অস্ট্রেলিয়া। মেলবোর্নের এয়ারপোর্ট বিজনেস পার্কে এটি নির্মাণ করা হবে। কেন্দ্রটিতে মহামারি ফ্লু, সিজনাল ফ্লুর পাশাপাশি এন্টিভেনম উৎপাদন করে তা মজুদ করা হবে।

বিশ্বের সব মানুষের পাশাপাশি পূর্ব এশিয়ার মানুষের মাঝে করোনার প্রতিষেধক নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনা প্রিমিয়ার লি কেকিয়াং। ভিয়েতনামের আয়োজনে ১৫ তম পূর্ব এশিয়া সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিনের প্রথম চালান আগামী সপ্তাহের মধ্যেই ভারতে পৌঁছাবে। কানপুরের গণেশ সঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজে মানবদেহে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনটির দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল চালানো হবে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language