ঢালিউড

বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া, পরিচালনায় রুবায়েত মাহমুদ

ঢাকা, ০৯ জুলাই – ঈদের আগে বেশ ব্যস্ত সময় পার করেছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি শেষ করলেন নতুন একটি বিজ্ঞাপনের কাজ। পুষ্টি চিনিগুড়া চালের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা রুবায়েত মাহমুদ।

রাজধানী ঢাকার ধামরাইতে এর শুটিং হয় বলে জানা গিয়েছে।

নির্মাতা রুবায়েত মাহমুদ বলেন, ঈদকে ঘিরেই নতুন এ বিজ্ঞাপনটি বানানো। বেশ সুন্দরভাবেই আমরা কাজটি শেষ করতে পেরেছি। যেহেতু এটি ঈদকে ঘিরে বানানো তাই এখানে বাড়ি ফেরার আনন্দরটুকুও দেখানোর চেষ্টা করেছি।

আর নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করেও বেশ ভালো লেগেছে। মনে হয়েছে, একদম প্রফেশনাল আর্টিস্ট। শুধু তাই নয়, তিনি যে ‘ডিরেক্টর’স আর্টিস্ট’, এটাই অনুভব করেছি আমি।

তিনি জানান, চাঁদ রাতে বিজ্ঞাপনটি প্রচার হবার কথা রয়েছে।

এম এস, ০৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language