আফ্রিকা

নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলা, বহু হতাহত

আবুজা, ০৫ জুন – ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে নাইজেরিয়ার ওন্ডো রাজ্যে। সেখানে একটি ক্যাথলিক গির্জায় বন্দুক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আজ রবিবার এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বন্দুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার ওওতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে বন্দুকধারীরা হামলা চালায়।’

তবে স্থানীয়দের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে বলা হয়, বন্দুকধারীরা প্রার্থনাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং গির্জায় বিস্ফোরক ছুড়ে মারে। তবে হামলাকারীদের নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে, এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, তিনি যখন ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বন্দুক হামলা ও বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/০৫ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language