সংগীত

জুনে আসছে বিটিএসের নতুন অ্যালবাম

জনপ্রিয় দক্ষিণ কোরিয়া ব্যান্ড বিটিএস নতুন অ্যালবাম প্রকাশ করবে। আগামী ১০ জুন তাদের নতুন অ্যালবামটি প্রকাশ করা হবে। বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বিটিএসের পারফরমেন্সের পর এই ঘোষণা এলো।

বিগহিট মিউজিক ওই বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’

নতুন অ্যালবামের বিস্তারিত বিবরণ পরে একটি পৃথক নোটিশে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুককে নিয়ে গঠিত বিটিএস ২০২০ সালের ডিসেম্বরে তাদের শেষ অ্যালবাম ‘বি’ প্রকাশ করে। এরপর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।

এম এস, ১৮ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language