মধ্যপ্রাচ্য

বিয়ে না করেও একসঙ্গে থাকা যাবে আমিরাতে

আবুধাবি, ০৭ নভেম্বর- অবিবাহিত নারী-পুরুষ চাইলে একসঙ্গে থাকতে পারবে, এমনকি তারা অ্যালকোহলও (মদ) পান করতে পারবে। রক্ষণশীলতা থেকে বেরিয়ে এমন ব্যবস্থার দিকে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে।

মুসলিম দেশ বলে পরিচিত দেশটি তাদের ইসলামি আইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামি আইনে শিথিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত। অবকাশ যাপনের জন্য সারা বিশ্বের লোকজন এখানে আসে। কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হওয়ার পরই এমন ঘোষণা এলো। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বিনিয়োগ ও পর্যটকদের আকৃষ্ট করার জন্যই দেশটি এমন উদ্যোগ নিচ্ছে।

অ্যালকোহল পান করা, সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অপরাধে ২২ বছর বা তারও বেশি শাস্তির বিধানটি এখন পরিবর্তন হবে। এর আগে লাইসেন্সের ম্যাধ্যমে অ্যালকোহল পানের অনুমতি ছিল। কিন্তু নতুন আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ থাকছে না।

আডি/ ০৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language