ঢালিউড

অভিনেত্রী শিমু হত্যা; প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

ঢাকা, ০৫ এপ্রিল – চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৯ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার জ্যেষ্ঠ মহানগর হাকিম ফারহানা ইয়াসমিন এ তারিখ ধার্য করেন।
মামলার দুই আসামি শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ১৭ জানুয়ারি সকাল কেরানীগঞ্জ হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর।

জানা যায়, দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকালে খুন হন শিমু। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা করেন।

এম ইউ/০৫ এপ্রিল ২০২২

Back to top button
🌐 Read in Your Language