অস্কার অনুষ্ঠানে ক্রিস রককে চড়, ক্ষমা চাইলেন উইল স্মিথ

অস্কারের আসরে ক্রিস রককে চড় মারার ঘটনায় ক্ষমা চেয়ে নিজ ইন্টাগ্রামে পোস্ট করেছেন এবারের সেরা অভিনেতা উইল স্মিথ।
স্থানীয় সময় সোমবার দেয়া ওই পোস্টে তিনি বলেন, ‘আমার সব ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গত রাতের একাডেমি পুরস্কারে আমার আচরণ অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ছিল।’
তিনি আরও বলেছেন, ‘জোকস আমার কাজের একটি অংশ, কিন্তু জাডার অসুস্থতা সম্পর্কে রসিকতা আমার পক্ষে সহ্য করা খুব বেশি কঠিন ছিল। তাই আমি আবেগপ্রবণ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলাম।’
ক্ষমা চেয়ে পোস্টে লেখা ছিল, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাই চাই, ক্রিস। আমি সীমার বাইরে ছিলাম এবং আমার কাজটি ভুল ছিল। আমি বিব্রত এবং আমার এই কাজ আমি যেমন মানুষ হতে চাই তার ইঙ্গিত দেয় না। ভালোবাসার পৃথিবীতে হিংসার কোনো স্থান নেই।’

তিনি আরও লিখছেন, ‘এছাড়াও একাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং বিশ্বজুড়ে যারা দেখছেন তাদের কাছে ক্ষমা চাইছি। আমি উইলিয়ামস পরিবার এবং আমার কিং রিচার্ড পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি গভীরভাবে অনুশোচনা বোধ করছি, আমার আচরণের জন্য যা আমাদের সকলের জন্য অলোকজ্জ্বল যাত্রায় দাগ ফেলেছে।’
এম এস, ২৯ মার্চ







